পরিপূরক

মেঘ দেখে অন্ধকার ভেবে ভয় পেওনা,
সূর্য তার আড়ালে সর্বদাই মূর্তিমান।

মিথ্যাকে তোমরা দোষ দিও না,
সত্য সদাই পরিস্ফুটিত হয় তারই কারনে।

আর কান্না সেটা আছে বলেইত
হাসিটা এত মধুর মনে হয়।

দুঃখ! যা অনুভবের পরই
বুযতে  পারবে সুখটা কি।

পরাজয় আছে বলেইত
বিজয়টা এত কাঙ্ক্ষিত।

সমাজে গরিব আছে বলেইত
তুমি নিজেকে ধনি মনে কর।

খারাপ লক আছে বলেইত
সমাজে ভালো লোকের কদর বেশি।

কৃষ্ণ বর্ণের কল্যাণেই ত
শ্বেত বর্ণের এই আত্মপ্রকাশ।

"বীভৎসতা"  যা না থাকলে
সুন্দরকে চেনা যেতো না।

আর শয়তানের পরচনায় পরেইত
আমরা সৃষ্টিকর্তাকে আবিস্কার করেছি।।

তারিখঃ ২৮-০২-২০০৬                                                                                                                                                                                              

মন্তব্যসমূহ