ল্যাম্পপোস্টের প্রজ্বলিত সভা

ল্যাম্পপোস্টের প্রজ্বলিত সভা মূর্তিমান।
ছিন্ন বস্র পরিধেয়, নিথর দেহ নিদ্রায় আছন্ন ক্লান্তিতে।

অবিনেস্থ কৃষ্ণ চুলের মস্তক শায়িত হয়
টুকরো বস্র বেষ্টিত পাথর খণ্ডে।

ল্যাম্পপোস্টের প্রজ্বলিত সভা মূর্তিমান।
মাথার উপর পরিষ্কার বিশাল আকাশ,
                              তারা ঝলমলে রাত,
প্রকৃতির লালিত্তে নিবৃত হয় মনের খোরাক।

ল্যাম্পপোস্টের প্রজ্বলিত সভা সদাই মূর্তিমান।
কখনো অভুক্ত বা অরধভুক্ত দিন কাটে
                         অথবা রাত্রি জাগায়,
পাপবোধ উবে গেছে বাস্পের ন্যায়,
জীর্ণশীর্ণ, দুর্বল দেহ কখনোবা আসক্ত নেশায়।

ল্যাম্পপোস্টের প্রজ্বলিত সভা সর্বদাই মূর্তিমান।
বর্ষায় হয়ত কাটাতে হয় নির্ঘুম রাত
হয়তো আশ্রয় হয় কোন পরিতেক্ত দালানে!
শীতার্ত কম্পমান দেহে হয়কি উষ্ণতার সংকুলান?

ল্যাম্পপোস্টের প্রজ্বলিত সভা সদাই মূর্তিমান।
তিনবেলা পেট পুরে খাওয়ার স্বপ্ন চোখে
                          সদাই দৃশ্যমান।।

তারিখঃ ২১-০৮-২০০৬

মন্তব্যসমূহ