ছত্রাক পড়া হৃদ

দোলা লাগেনা মনে আজ, প্রেম জাগে না মনে,
অনিন্দ্য সুন্দর প্রেমময় নারী আসেনা ধরাধামে!
তাই প্রেম জাগেনা মনে!

কৃষ্ণচূড়ার রঙের মত রঙ্গিন হয়না মন,
ধুসর, ধুলি, কাঠ, কয়লার পড়েছে আচ্ছাদন।

ছত্রাক পড়া হৃেদ আমার সুপ্ত আছে প্রেম,
সক্রিয় হওয়ার বাসনা মনে খুজিছে সামন্ত মেম!

প্রেম জাগাতে এসো তুমি আজ এই রুক্ষ ধরাধামে,
শুদ্দ প্রেমের শবক শেখাও বিনা হিংসা, ক্রোধে ও কামে।

আজীবন তোমায় পূঁজিবো আমি প্রেমময়ি অক্ষয়া,
সোনালি ধানের শীষ ছোঁয়াবো হে প্রাকৃতিক মহামায়া।

েসানালু ঢাকা মেঘাম্বরে নাচে বরষা নূপুর পায়ে,
সিক্ত হব, প্রেম জাগাবো, মুক্ত হব নেয়ে।।

তারিখঃ ১৪-০৫-২০০৮


মন্তব্যসমূহ