কাপুরুষত্ব

থামকে দাড়াই একটু হেটেই
পিচ-পা হই অনেখানি।

কমে যায় জীবনের স্থিতিস্থাপকতা
মিথ্যে হয় নিউটন এর তৃতীয় সুত্রের বাস্তবতা।
 হতাশার রথে চড়ে আত্মবিশ্বাস যায় হারিয়ে
গ্লানি আর অপমানই হয় আজীবন সঙ্গী। 

থামকে দাড়াই একটু হেটেই
পিচ-পা হই অনেখানি।

সংকীর্ণতায় ডুবে আছে মন
কিহবে করে মিথ্যে পন
কেমনে দেখব জীবনের নতুন স্বপন
সংকল্পকে যে লাগে ভীষণ ভয়।

থামকে দাড়াই একটু হেটেই
পিচ-পা হই অনেখানি।

পরের চিন্তায় সদা মশগুল
সমালোচনায় পঞ্চমুখ।
নীতিবাক্যের  ফুলঝুরি হয়
মানতে অনেক দ্বিধা-সংকোচ

থামকে দাড়াই একটু হেটেই
পিচ-পা হই অনেখানি।।

তারিখঃ ০৭-০৫-২০০৬

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন