ব্যস্ততার দোলাচল।

মনটা আমার বন্দি যে আজ ব্যস্ততার  ই শিকলে,
খোলা আকাশ তো যায় না দেখা যান্ত্রিক এই নগরে।

নেয়না খবর এখানে কেউ, নেই তো কোন আপনজন,
নিঃসঙ্গ বসে আপনমনে তোমায় করছি স্মরণ।

তোমার অবাধ্য দুষ্ট ছেলেটি, যে ছিল তোমার চোখের মনি,
আজ সে যে চলছে টেনে বাস্তবতার কঠিন ঘানি।

ইট পাঁথরের এই শহরে উজাড় হল প্রকৃতি
মানব মনে বসত করে হিংস্রতা আর কু প্রবিত্তি//

তারিখঃ ০৪-০৬-২০০৭
ঢাকা।

মন্তব্যসমূহ