সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চন্দ্রাবতি

বৃদ্ধা পূর্ণিমার ঝাপসা নয়ন
আকুতি জানায় হতে অবিনশ্বর।
আমাবস্যার আগ্রাসনে চন্দ্রাবতি
কাপে থর......থর...............।

মিষ্টি সুরেলা হিমেল হাওয়া দুলিয়ে যায় বন,
উত্তাল মন খুজছে এখন প্রেমের শিহরণ!

মাস গেলো বছর যায় যুগ হইল সারা
দিকবিদিক খুজি তবু............
আমি চন্দ্রাবতি হারা!!!!!!

খুজেছি  মাঠ, খুজেছি দেশ, খুজেছি অন্তরীক্ষ।
তোমার সাড়া পেতে আকুল, মৃত প্রায় প্রান বৃক্ষ!

সুপ্ত প্রেমের মুক্ত পাখা উড়ে বেড়াই দিগন্তে......
রংধনুর সাতটি রঙের ক্রীড়া চলে মন অন্তে।

পৌষের ভোঁর কুয়াশা ঢাকা, ললাটে পড়েছে লাল টিপ,
রজকিনীর আঁশে আজো আমি ফেলে রেখেছি নদিতে ছিপ।

ওষ্ঠে তোমার ঠোঁট ছোঁয়াবো, করবো আলিঙ্গন,

নিজের প্রাণটি বিলাব তোমার চরনে............,
                              অশেষ ভজন!

তারিখঃ ২৪-০১-২০০৯

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে

চাঁদ নাকি হয়েছে পবিত্র দেখে তোর মুখ আর কলংক নাকি খুঁজে আতেল কবি রাত্রিতে নিশ্চুপ। আস্তিকতার ভুল বিশ্বাসে তুই যে কোটি হৃদয়ে তুই ছাড়া যে জাতি অচল কেন যাবি তুই অসময়ে। মূর্খ জ্ঞানীর পকেট ভারী তুই সাধু তাই প্রমানে আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে। বারিদ কান্তার ১৮-০৯-২০১৪

বোঝাপড়া

ঝড়ের বেগ বেড়েই চলেছে স্পিত হয়ে আসছে জীবনের মানে। খরতাপ, রৌদ্র উপেক্ষা করেও একসময় প্রচণ্ড বেগে এগিয়ে চলতে ভালবাসতাম। আর এখন সামান্য বাতাসেই নেতিয়ে পড়া লতা-পাতাদের মতো অবস্থা। ডাল-পালারাও সঙ্গ ছেড়েছে সেই কবেই। পাখি-কিংবা ছোট কীট সেও বুঝে গেছে আমার আবেদন কতটুকু। তকদিরের সাথে বোঝাপড়ার দিন বোধয় চলেই এসেছে। আগন্তকের মতো আচরন পেয়েছি সবার কাছ থেকে। বিব্রত হচ্ছি যত্রতত্র আর বয়ে চলছি ক্ষু রাধার তীক্ষ্ণ কথার বান নিয়ে। বিবেকের সাথে যুদ্ধ করেও বুঝি আর পার পাওয়া গেলো না। ©বারিদ কান্তার ১৯-০৯-২০১৪

মানবিক-২

কতো শিশু আজ পথ হারিয়ে করে আহাজারি, কতো অসহায় ছন্নছাড়া আজ, হাতে নেই কানাকড়ি। দিন চলে তার অনাহারে আর রাত কাটে পথে ঘুরে। কখনোবা সে বিষে নীল হয় নেশারই কামড়ে। ছেঁড়া জামায় কালো শরীর যেন নর কঙ্কাল। স্বপ্ন দেখার সাধ্য নেই বল কবে হবে রঙ্গিন সকাল? হাড্ডিসার দেহ তার ঘুরে মানুষের দাঁরে দাঁরে, আমরাও যদি মুখ ফিরিয়ে নিই, তারা তবে যাবে কার তরে? তাই হয়েছি আমারা একাত্মা আর রেখেছি হাতে হাত দেখিনা আমারা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত। তারিখঃ ০১-০৯-২০১৩ ১০.১০