সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যাঁতাকল



ভাবনাগুলো খেলা করে উদাস দখিনা হাওয়ায়
চিন্তার ঘন মেঘ ভর করে মনের আকাশে।

চেণাজানা মুখগুলো কিভাবে পারে বদলাতে?

বড় হওয়ার মন্ত্র নিয়ে মুখে, করে আছে যত হীন কাজ।
মানবিকতার বুক মাড়িয়ে মিছিল চলে পাশবিকতার।

হাহাকার করে নৈতিকতা, সম্মানিত হয় প্রতারণা।
বড় বুলি মুখে যার সেই তো বড় নয়তো কঠিন ব্যাপার।

ছোটো হওয়া তাই নয় বড় গুন, কেইবা চায় ছোট হতে।
অন্যায় সবার কাঁধে চোড়ে করছে আজ ঘোড়সওয়ার,
 তাগড়া আর লাগামহীন বোলে পোড়েনা কভু সে ধরা।

হীন চরিত্রপুরস্কৃত হয় গুণী সংবর্ধনায়,
গুণী চরিত্র লাঞ্ছিত হয় জঙ্গি হায়ণা র হানায়।

মুখের কথায় কোন দাম নেই আজ, দাম বেশী এখন কাগজের।
 অস্র আর গোলা বারুদের নয়, খেলা চলে এখন মগজের!

মুখে তাদের অমৃত রস, অন্তরে ভরা গরল
কূট-বুদ্দিতেই সর্বনাশ করে আছে যত প্রান সরল।

হিংস্র থাবায় শিশু মরে, মরে নিরীহ জনগণ
বৈঠক এর পর বৈঠক করে আর করে মিথ্যে প্রহসন।

জোর যার সে দিচ্ছে চাপিয়ে আশ্রয় নিয়ে ছলের,
নতুন করে বুঝি হল শুরু ওঃপনিবেশ যাঁতাকলের।।


তারিখঃ ২৪-০৮-২০০৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে

চাঁদ নাকি হয়েছে পবিত্র দেখে তোর মুখ আর কলংক নাকি খুঁজে আতেল কবি রাত্রিতে নিশ্চুপ। আস্তিকতার ভুল বিশ্বাসে তুই যে কোটি হৃদয়ে তুই ছাড়া যে জাতি অচল কেন যাবি তুই অসময়ে। মূর্খ জ্ঞানীর পকেট ভারী তুই সাধু তাই প্রমানে আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে। বারিদ কান্তার ১৮-০৯-২০১৪

বোঝাপড়া

ঝড়ের বেগ বেড়েই চলেছে স্পিত হয়ে আসছে জীবনের মানে। খরতাপ, রৌদ্র উপেক্ষা করেও একসময় প্রচণ্ড বেগে এগিয়ে চলতে ভালবাসতাম। আর এখন সামান্য বাতাসেই নেতিয়ে পড়া লতা-পাতাদের মতো অবস্থা। ডাল-পালারাও সঙ্গ ছেড়েছে সেই কবেই। পাখি-কিংবা ছোট কীট সেও বুঝে গেছে আমার আবেদন কতটুকু। তকদিরের সাথে বোঝাপড়ার দিন বোধয় চলেই এসেছে। আগন্তকের মতো আচরন পেয়েছি সবার কাছ থেকে। বিব্রত হচ্ছি যত্রতত্র আর বয়ে চলছি ক্ষু রাধার তীক্ষ্ণ কথার বান নিয়ে। বিবেকের সাথে যুদ্ধ করেও বুঝি আর পার পাওয়া গেলো না। ©বারিদ কান্তার ১৯-০৯-২০১৪

মানবিক-২

কতো শিশু আজ পথ হারিয়ে করে আহাজারি, কতো অসহায় ছন্নছাড়া আজ, হাতে নেই কানাকড়ি। দিন চলে তার অনাহারে আর রাত কাটে পথে ঘুরে। কখনোবা সে বিষে নীল হয় নেশারই কামড়ে। ছেঁড়া জামায় কালো শরীর যেন নর কঙ্কাল। স্বপ্ন দেখার সাধ্য নেই বল কবে হবে রঙ্গিন সকাল? হাড্ডিসার দেহ তার ঘুরে মানুষের দাঁরে দাঁরে, আমরাও যদি মুখ ফিরিয়ে নিই, তারা তবে যাবে কার তরে? তাই হয়েছি আমারা একাত্মা আর রেখেছি হাতে হাত দেখিনা আমারা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত। তারিখঃ ০১-০৯-২০১৩ ১০.১০