অপেক্ষা

চার বছরেও বুঝনি তুমি
বুঝাব কত আর,
আমি ভালবাসি তোমাকে
এ কথাটি বারবার।

না বুঝার ভান করেছ
বুঝতেও চেষ্টা করনি,

অদৃশ্য কোন এক হীনতায়
চোখের ভাষা তুমি বুঝনি।

কতইনা জানো ছলাকলা
আর ছলচাতুরির খেলা,
যদি বলতে ভালবাসি
তবে তোমার রাঙ্গাতাম সারাবেলা।

দুঃখ আমার কপাল গুনে
আজো বলবো ভালবাসি
সারাজীবনও বলবো তাই
মরবোও হাসিহাসি।।

তারিখঃ ০৫-০২-২০০৬

মন্তব্যসমূহ