মহান আত্মা

সৃষ্টি মহান স্রষ্টার গুনে
                             মনুষ্য মহান আত্মার ডাক শূনে।
নব আত্মা নব প্রান
                         নব দিগন্তের গাহিবে গান।
মহান আত্মা হবে সে জন
                                 করেছে যে উৎসর্গ জীবন মানবের ই কল্যাণে।
দ্বিতীয় সত্তা করছে মানা
                                ও পথ শুধু কাটায় ভরা।
আমিত্বটাও করছে লড়াই
                                 ভোগবিলাস তাতে যাবে পালাই।
দ্বিধা দন্ধের মাঝে পড়ে 
                              আত্মা আজ ঘুম হারা।
 ব্যাকুল সে মহান হতে
                              পথ চালিকার খুঁজে সাড়া।

মহান আত্মার মাহা প্রান
                                তোমায় খুজিছে ভবিষ্যৎ।
দিকদর্শী পথিক তুমি
                           ওহে কল্যাণেসূ মনবেশ্মর।//

তারিখঃ ০৩-০৭-২০০৮


মন্তব্যসমূহ