জীবন ছিল দৈন্যতায়

সীমান্ত বিহীন সমুদ্র দিগন্তে আঁকি তোমার ছবি,
শ্যামবর্ণের এলোকেশী তুমি,
তোমার ছয়ায় শুভ্র হয় উন্মুক্ত এই ধরণী।

তাই এঁকেছি তোমায় প্রকৃতি মাঝে খুজি বেলা অবেলায়,
সকাল কিংবা সন্ধ্যা রুপে আসো আমার আঙ্গিনায়।

পাথর গলে ঝর্ণা কর
বৃক্ষ ফলাও মরুতে,
রুক্ষতাকে সিক্ত কর
উষ্ণ কর মেরুকে!!

উজাড় করে ভালবাসা দাও পৃথিবী ভরুক পূর্ণতায়,
তোমার মাঝে হারায়ে বুঝি জীবন ছিল দৈন্যতায়।।

তারিখঃ ০৪-০৬-২০০৮

মন্তব্যসমূহ