সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ব্জ্রকণ্ঠে দৃপ্ত শপথ তুমুল আলোড়ন

"আন্দোলন" সে তো শিখিয়ে গেছেন মুজিব, চোখে ভাসে তর্জনী তোলা আহ্বানের ছবি।
তাকে নিয়ে কত কত গান হয়েছে, গল্প-উপন্যাস, প্রবন্ধ হয়েছে
শত শত কবিতা লিখেছেন কত কবি।

বন্ধুর বিরুদ্ধ পরিবেশে মুজিব তুমি ছিলে অকপট,  কতই না সাবলীল আর শাণিত চিন্তার ধার।
ব্জ্রকণ্ঠে দৃপ্ত শপথ তুমুল আলোড়ন।

বাংলার মাঠ, পথ-প্রান্তর এক হয়ে সমান তালে জেগে উঠেছিলো রাঙাতে নতুন প্রভাত।

মৃত্যু ভয়কে আলিঙ্গন করেছো
আপোষে হওনি পিছপা
তোমার দৃঢ় মানসিক শক্তিতে
পেয়েছি পরম আরাধ্য স্বাধীনতা।

শত প্রজন্মের আফসোস নিয়ে ঘুমিয়ে ছিলো বিবেক
অস্তিত্ব সংকটে থাকা পরিচয়টা ভাষা খুঁজে পেয়েছিলো আর প্রাণ ফিরে পেয়েছিলো আবেগ।

নেতা হারিয়ে মেধা হারিয়ে দিশেহারা ছিলো গোটা বাংলা
তোমার ইশারায় পথ খুঁজে পেয়েছিলো আর পেয়েছিলো জীবনের মানে এবং বেঁচে থাকার সংজ্ঞা।


১২/০৩/২০২০




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে

চাঁদ নাকি হয়েছে পবিত্র দেখে তোর মুখ আর কলংক নাকি খুঁজে আতেল কবি রাত্রিতে নিশ্চুপ। আস্তিকতার ভুল বিশ্বাসে তুই যে কোটি হৃদয়ে তুই ছাড়া যে জাতি অচল কেন যাবি তুই অসময়ে। মূর্খ জ্ঞানীর পকেট ভারী তুই সাধু তাই প্রমানে আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে। বারিদ কান্তার ১৮-০৯-২০১৪

বোঝাপড়া

ঝড়ের বেগ বেড়েই চলেছে স্পিত হয়ে আসছে জীবনের মানে। খরতাপ, রৌদ্র উপেক্ষা করেও একসময় প্রচণ্ড বেগে এগিয়ে চলতে ভালবাসতাম। আর এখন সামান্য বাতাসেই নেতিয়ে পড়া লতা-পাতাদের মতো অবস্থা। ডাল-পালারাও সঙ্গ ছেড়েছে সেই কবেই। পাখি-কিংবা ছোট কীট সেও বুঝে গেছে আমার আবেদন কতটুকু। তকদিরের সাথে বোঝাপড়ার দিন বোধয় চলেই এসেছে। আগন্তকের মতো আচরন পেয়েছি সবার কাছ থেকে। বিব্রত হচ্ছি যত্রতত্র আর বয়ে চলছি ক্ষু রাধার তীক্ষ্ণ কথার বান নিয়ে। বিবেকের সাথে যুদ্ধ করেও বুঝি আর পার পাওয়া গেলো না। ©বারিদ কান্তার ১৯-০৯-২০১৪

মানবিক-২

কতো শিশু আজ পথ হারিয়ে করে আহাজারি, কতো অসহায় ছন্নছাড়া আজ, হাতে নেই কানাকড়ি। দিন চলে তার অনাহারে আর রাত কাটে পথে ঘুরে। কখনোবা সে বিষে নীল হয় নেশারই কামড়ে। ছেঁড়া জামায় কালো শরীর যেন নর কঙ্কাল। স্বপ্ন দেখার সাধ্য নেই বল কবে হবে রঙ্গিন সকাল? হাড্ডিসার দেহ তার ঘুরে মানুষের দাঁরে দাঁরে, আমরাও যদি মুখ ফিরিয়ে নিই, তারা তবে যাবে কার তরে? তাই হয়েছি আমারা একাত্মা আর রেখেছি হাতে হাত দেখিনা আমারা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত। তারিখঃ ০১-০৯-২০১৩ ১০.১০