সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শহুরে বৃষ্টি

শহুরে বৃষ্টি! ইট পাথরে গড়া মনের দেয়ালে তেমন প্রভাব ফেলেনা।

বৃষ্টির ঝিরিঝিরি মিষ্টি সুরেলা ছন্দও শহুরে মনকে করে না আদ্র।

হয়তোবা মনের ভুলে হাত বাড়িয়ে দু-এক ফোঁটা বৃষ্টিছটার নেয়া হয় স্পর্শ।

আর নয়তোবা চিড়িয়াখানার জন্তুর মতো চারদেয়ালে বন্ধি সারাটা দিন।

কর্মব্যাস্ত জীবন যখন অস্থির খোরাক যোগাতে মনন এর সত্তাকে বিসর্জন দিয়ে,

বর্ষার কদম ফুল আর স্নাত জোছনার মায়াবী রাত তখন উপহাসের হাসি হেসে পাশ কেটে যায় দূরে।

নিয়তির ঘোরটেপে পরে সংসার যাঁতাকল দ্বারা পিষ্ট হতে থাকা জীবন প্রবাহের স্রোত প্রকৃতির কাছেও বিবস্র ঠেকে আর তাই দেখে করে বিদ্রুপের অট্টহাসি।

আর শহুরে বৃষ্টি! সেও মুখোশধারী হিতৈষীদের ন্যায় মেজাজ বদলায় ক্ষণে ক্ষণে আপন মনে।


১৬-০৬-২০১৫


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে

চাঁদ নাকি হয়েছে পবিত্র দেখে তোর মুখ আর কলংক নাকি খুঁজে আতেল কবি রাত্রিতে নিশ্চুপ। আস্তিকতার ভুল বিশ্বাসে তুই যে কোটি হৃদয়ে তুই ছাড়া যে জাতি অচল কেন যাবি তুই অসময়ে। মূর্খ জ্ঞানীর পকেট ভারী তুই সাধু তাই প্রমানে আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে। বারিদ কান্তার ১৮-০৯-২০১৪

বোঝাপড়া

ঝড়ের বেগ বেড়েই চলেছে স্পিত হয়ে আসছে জীবনের মানে। খরতাপ, রৌদ্র উপেক্ষা করেও একসময় প্রচণ্ড বেগে এগিয়ে চলতে ভালবাসতাম। আর এখন সামান্য বাতাসেই নেতিয়ে পড়া লতা-পাতাদের মতো অবস্থা। ডাল-পালারাও সঙ্গ ছেড়েছে সেই কবেই। পাখি-কিংবা ছোট কীট সেও বুঝে গেছে আমার আবেদন কতটুকু। তকদিরের সাথে বোঝাপড়ার দিন বোধয় চলেই এসেছে। আগন্তকের মতো আচরন পেয়েছি সবার কাছ থেকে। বিব্রত হচ্ছি যত্রতত্র আর বয়ে চলছি ক্ষু রাধার তীক্ষ্ণ কথার বান নিয়ে। বিবেকের সাথে যুদ্ধ করেও বুঝি আর পার পাওয়া গেলো না। ©বারিদ কান্তার ১৯-০৯-২০১৪

মানবিক-২

কতো শিশু আজ পথ হারিয়ে করে আহাজারি, কতো অসহায় ছন্নছাড়া আজ, হাতে নেই কানাকড়ি। দিন চলে তার অনাহারে আর রাত কাটে পথে ঘুরে। কখনোবা সে বিষে নীল হয় নেশারই কামড়ে। ছেঁড়া জামায় কালো শরীর যেন নর কঙ্কাল। স্বপ্ন দেখার সাধ্য নেই বল কবে হবে রঙ্গিন সকাল? হাড্ডিসার দেহ তার ঘুরে মানুষের দাঁরে দাঁরে, আমরাও যদি মুখ ফিরিয়ে নিই, তারা তবে যাবে কার তরে? তাই হয়েছি আমারা একাত্মা আর রেখেছি হাতে হাত দেখিনা আমারা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত। তারিখঃ ০১-০৯-২০১৩ ১০.১০