হাঁটছিলাম ব্যস্ততম রাস্তার ফুটপাত ধরে নিয়নবাতি অনুসরণ করতে করতে একাই।
কতটুকু সময় পার করে এগিয়ে এসেছি ঘড়ি ধরে বলা মুশকিল।
যতক্ষন হাঁটছিলাম ততক্ষনই একটা ঘোরের মধ্যে ছিলাম।
এ ঘোর বড় ভালো লাগার।
এ ঘোর নিজেকে খুঁজে ফেরার।
এ ঘোর নিজের সাথে বোঝাপড়ার।
এ যেন সময়কে স্থির রেখে এগিয়ে চলার নিরন্তর চেষ্টা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন