সকাল

হিমপ্রবাহ বাতাস জুড়ে
ঘোলা চোখ কচলাতে কচলাতে সকাল দরজা খুলে।
ভোরের আগমনের অপেক্ষা না করে শুরু করে তার প্রাত্যহিক কর্মযজ্ঞ।
এই যেমন, লাকড়ির চুলার কয়লা দিয়ে দাঁত মেজে কুয়াশার জলে কুলি সেরে করে নাস্তার আরাধনা।

আর সূর্যও তখন সকালকে বেশীক্ষণ অপেক্ষায় না রেখে সোনালী রোদ এর উষ্ণ ওম নিয়ে হাজির হয় নাস্তা হয়ে সকালের পাতে।

০৮/১১/২০১৫

মন্তব্যসমূহ