রাজপথে হঠাৎ দেখা পথসুন্দরী

তোমার নেশা ধরা ডাগর চোখের
প্রেমে পড়ি সকাল, দুপুর, সান্ধ্য।
দীঘল চুলের আলতো পরশে
আমার মায়াবী ধরণীটা ক্ষণিকেই যেন অন্ধ।

প্রেমে পড়েছি তোমার হেঁটে চলায়
ইচ্ছে করে পিছু নেই,
অদম্য সাহসে আটকিয়ে পথ
জিজ্ঞেস করি নামটি কি?

প্রেমে পড়েছি তোমার চপল কথার ঢঙে
ভাবনায় আছো সমস্ত দিবা-রাত্রি।
আর কি কখনো পাবো দেখা
রাজপথে হঠাৎ দেখা ওহে পথসুন্দরী!!!

২৮-১১-২০১৪

মন্তব্যসমূহ