সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

"মানব চরিত্র আর ভণ্ডামি দুটোই একে অপরের পরিপূরক"

মানুষ তুমি, তোমার মধ্যে কিছু ভাণ্ডামি তো থাকবেই!

মনে তুমি লালন করো এক কথা আর প্রকাশ করো আরেক।
সাক্ষাৎ হলেই হয় আবেগের উদগিরন আর আড়াল হলেই হয় নিষ্ক্রিয়।

মানুষ তোমার পরিচয় ভণ্ডামিতেই!

অগ্রজের অনৈতিক অধিকার খাটিয়ে করছো তুমি অনুজে বঞ্চিত।
নশ্বর ধরণীর বুকে চরিত্র তোমার অভিশাপের বৈয়াম এ সঞ্চিত।

ভণ্ডামি করো বলেই তো তুমি মানুষ!

রিক্সায় চড়ে তুমি ভর্ত্সনা করো বড় রাস্তার প্রায় সবটুকু জুড়ে থাকা
বড় বড় গাড়িগুলোর চালক কিংবা মালিককে।
আবার সেই তুমিই তীব্র ভর্ত্সনায় গর্জে ওঠো রিক্সা চালকের উপর
যখন তুমি চড়ে বেড়াও সু-বিশাল মোটরকার কিংবা বাসে।

সাধু চরিত্রের আড়ালে গাও ভণ্ডামির গুনগান!

সভা-সমাবেশ এ দরদের খৈ ফুটিয়ে করছো রাজনীতি।
আবার দিনে-দুপুরেই চোখে ধুলা দাও এ কেমন ক্ষমতাপ্রীতি?

বকধার্মিকের ভণ্ডামি সম্পর্কে আছে সবার জানা।

ধর্মের সু-বিস্তৃত শুদ্ধতাকে কলঙ্কিত করছো তুমি আর করছো ব্যাক্তি মতবাদ এর প্রতিষ্ঠা।
ধিক্কার তোমায় সরল প্রানের ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে ধর্মান্ধের কুসংস্কার প্রচারেই যার আস্থা।

ভণ্ডামির আরও কতো রুপ আছে সবার অজানা!

মজুতদারি করে করছো আয় মিশিয়ে খাদ্যে ভেজাল আর বিষাক্ত রাসায়নিক।
আবার সেই খাবারই তোমার ডাইনিং এ শোভা পাচ্ছে প্রাত্যহিক।

অবশেষে মানলাম মানব চরিত্র আর ভণ্ডামি দুটোই একে অপরের পরিপূরক।


১৭/১০/২০১৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে

চাঁদ নাকি হয়েছে পবিত্র দেখে তোর মুখ আর কলংক নাকি খুঁজে আতেল কবি রাত্রিতে নিশ্চুপ। আস্তিকতার ভুল বিশ্বাসে তুই যে কোটি হৃদয়ে তুই ছাড়া যে জাতি অচল কেন যাবি তুই অসময়ে। মূর্খ জ্ঞানীর পকেট ভারী তুই সাধু তাই প্রমানে আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে। বারিদ কান্তার ১৮-০৯-২০১৪

বোঝাপড়া

ঝড়ের বেগ বেড়েই চলেছে স্পিত হয়ে আসছে জীবনের মানে। খরতাপ, রৌদ্র উপেক্ষা করেও একসময় প্রচণ্ড বেগে এগিয়ে চলতে ভালবাসতাম। আর এখন সামান্য বাতাসেই নেতিয়ে পড়া লতা-পাতাদের মতো অবস্থা। ডাল-পালারাও সঙ্গ ছেড়েছে সেই কবেই। পাখি-কিংবা ছোট কীট সেও বুঝে গেছে আমার আবেদন কতটুকু। তকদিরের সাথে বোঝাপড়ার দিন বোধয় চলেই এসেছে। আগন্তকের মতো আচরন পেয়েছি সবার কাছ থেকে। বিব্রত হচ্ছি যত্রতত্র আর বয়ে চলছি ক্ষু রাধার তীক্ষ্ণ কথার বান নিয়ে। বিবেকের সাথে যুদ্ধ করেও বুঝি আর পার পাওয়া গেলো না। ©বারিদ কান্তার ১৯-০৯-২০১৪

মানবিক-২

কতো শিশু আজ পথ হারিয়ে করে আহাজারি, কতো অসহায় ছন্নছাড়া আজ, হাতে নেই কানাকড়ি। দিন চলে তার অনাহারে আর রাত কাটে পথে ঘুরে। কখনোবা সে বিষে নীল হয় নেশারই কামড়ে। ছেঁড়া জামায় কালো শরীর যেন নর কঙ্কাল। স্বপ্ন দেখার সাধ্য নেই বল কবে হবে রঙ্গিন সকাল? হাড্ডিসার দেহ তার ঘুরে মানুষের দাঁরে দাঁরে, আমরাও যদি মুখ ফিরিয়ে নিই, তারা তবে যাবে কার তরে? তাই হয়েছি আমারা একাত্মা আর রেখেছি হাতে হাত দেখিনা আমারা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত। তারিখঃ ০১-০৯-২০১৩ ১০.১০